প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের হুতি গোষ্ঠী কর্তৃক ঘোষিত নৌ-অবরোধের তীব্র নিন্দা করেছে।
বুধবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অবস্থান জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে তুলবে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে। এছাড়াও, আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি করবে। বাংলাদেশ লোহিত সাগরসহ আন্তর্জাতিক সব নৌপথে জাতিসংঘের সমুদ্র আইন সনদ (ইউএনসিএলওএস) এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী নিরবচ্ছিন্ন এবং আইনসম্মত নৌ চলাচলের পক্ষে অবস্থান নিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট, লোহিত সাগরে কোন ধরনের বিঘ্ন বিশ্ব অর্থনীতির ওপর ক্রমশ গুরুতর প্রভাব ফেলতে পারে। সেজন্য, বাংলাদেশ সকল নাবিক, জাহাজ ও পণ্যের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিভিন্ন পক্ষকে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মেনে চলতে, সামুদ্রিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে, এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এবং কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে। একই সঙ্গে সংলাপ, কূটনীতি ও শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই সংঘাতের টেকসই সমাধান সম্ভব, সেই দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন