প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬ : বাংলাদেশের নারী ক্রীড়াঙ্গনে ৫২ বছরের মধ্যে একটি অসাধারণ নজির সৃষ্টি হয়েছে। একই পরিবারের দুই বোন জাতীয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হয়েছেন।
ছোট বোন আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। অন্যদিকে, বড় বোন মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ রানার্স-আপ হিসেবে প্রতিযোগিতা শেষ করেছেন।
দুই বোনের এই কীর্তি প্রথমবারের মতো দেখা গিয়েছিল ১৯৭৪ সালে। সে সময় দেশের প্রথম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের নারী এককে চ্যাম্পিয়ন হয়েছিলেন মুনিরা রহমান হেলেন। তাঁর ছোট বোন জোবেরা রহমান লিনু রানার্স-আপ হয়েছিলেন। তখন লিনুর বয়স ছিল মাত্র ৯ বছর। পরবর্তীতে তিনি ১৬ বার জাতীয় চ্যাম্পিয়ন হয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান।
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত বার্জার ৪৪ তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ বাংলাদেশ নৌবাহিনীর মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ ১৩ খেলায় সাড়ে নয় পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হন। এটি ওয়াদিফার জাতীয় প্রতিযোগিতায় প্রথম শিরোপা।
বড় বোন ওয়ালিজা আহমেদ রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছেন। ওয়ালিজা ষষ্ঠ স্থানের জন্য টাইব্রেকিংয়ের প্লে-অফ ম্যাচে অংশ নিয়ে ৮ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হন।
প্লে-অফ ম্যাচে ৮ খেলায় ৫ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম তৃতীয় স্থান লাভ করেন। এছাড়া, বাংলাদেশ আনসারের মহিলা ফিদে মাস্টার নুশরাত জাহান আলো আট খেলায় সাড়ে তিন পয়েন্ট পেয়ে চতুর্থ হন। প্লে-অফ ম্যাচে ৮ খেলায় তিন পয়েন্ট অর্জনকারী বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু এবং বাংলাদেশ আনসারের মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী পঞ্চম ও ষষ্ঠ স্থানের জন্য ব্লিডজ দাবায় অংশ নেন।
ব্লিডজ দাবায় খুশবু দুটি খেলায় জয়লাভ করেন এবং ২-০ গেম পয়েন্টে নীলাভাকে পরাজিত করেন। ফলে খুশবু পঞ্চম এবং নীলাভা ষষ্ঠ স্থান লাভ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন