প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৪তম ‘ড্র’ আগামী রোববার (২ আগস্ট) অনুষ্ঠিত হবে। প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ৬ লাখ টাকা।
অনেকেই সারাজীবন আয় করা অর্থ কোথায় বিনিয়োগ করবেন তা নিয়ে চিন্তায় থাকেন। কেউ স্থায়ী সম্পদে বিনিয়োগ করেন, আবার কেউ সঞ্চয়পত্র বা বিভিন্ন ব্যবসায় নিবেদন করেন। তবে মধ্যবিত্তদের জন্য সঞ্চয়ের অন্যতম স্মার্ট মাধ্যম হল প্রাইজবন্ড।
সরকার সমাজের সকল শ্রেণির মানুষের মধ্যে সঞ্চয় প্রবণতা বৃদ্ধি করার লক্ষ্যে ‘বাংলাদেশ প্রাইজবন্ড’ নামে এই বন্ড চালু করেছে। এই বন্ড যেকোনো সময় কেনা ও ভাঙানো যায় এবং এর ১২৪তম ‘ড্র’ আগামী ২ আগস্ট অনুষ্ঠিত হবে।
প্রাইজবন্ডের প্রথম পুরস্কার বিজয়ী ৬ লাখ টাকা তো পায়, দ্বিতীয় পুরস্কার বিজয়ীর জন্য ৩ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ রয়েছে। তৃতীয় পুরস্কার বিজয়ী পান এক লাখ টাকা করে এবং চতুর্থ পুরস্কার বিজয়ী ৫০ হাজার টাকা করে পায়। পঞ্চম পুরস্কার বিজয়ীরা প্রত্যেকে ১০ হাজার টাকা করে পান। প্রাইজবন্ডের পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যার প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড একই পুরস্কারের যোগ্য বলে বিবেচিত।
ড্রয়ের নির্ধারিত তারিখের ৬০ দিন আগে (সংশ্লিষ্ট বিক্রির তারিখ ধরে ও ড্রয়ের তারিখ বাদ দিয়ে) যেসব প্রাইজবন্ড বিক্রি হয়েছে, সেগুলো এ ড্রয়ের আওতায় পড়ে। প্রাইজবন্ডে পুরস্কারের অর্থ থেকে ২০ শতাংশ হারে উৎসে কর কাটার বিধান রয়েছে, যা আয়কর আইন ২০২৩ এর ১১৮ ধারার নির্দেশনা অনুযায়ী।
উল্লেখ্য যে, বছরের ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই এবং ৩১ অক্টোবর তারিখে ড্র অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত আছে। যদি নির্ধারিত তারিখে সাপ্তাহিক বা সরকারি ছুটি পড়ে, তাহলে পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন