প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এ সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে উপসচিব ওয়ালীউল দামান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা এই ছুটির বিষয়টি নিশ্চিত করে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হচ্ছে।
আরো পড়ুন
বন্ধ হতে যাচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার।
এর আগে ৫ অক্টোবরের মন্ত্রিসভা বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এই দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করা হবে।
এদিকে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি কাটাচ্ছেন। এই ছুটি মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শুরু হয়ে আগামী ২৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত চলবে। ছুটির পর ২৫ অক্টোবর (রবিবার) থেকে অফিসের কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন