প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পটুয়াখালী, ২০ নভেম্বর, ২০২৬ : পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর কারণে বৈরী আবহাওয়া বিরাজমান রয়েছে।
আকাশে ঘন মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। জেলার বিভিন্ন স্থানে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরও কিছুটা উত্তাল হয়ে উঠেছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবা সুখী বাংলাদেশ সংবাদ সংস্থাকে এই তথ্য জানান।
আবহাওয়া অফিসের সূত্র অনুযায়ী, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তার সংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়েছে।
বর্তমানে এটি ঘূর্ণিঝড় আকারে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তার সংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
আজ সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৩০ কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৮৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আজ ভারতের অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এই পরিস্থিতিতে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য বলা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন