প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর বনানীতে একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হাসান ইমাম সোহেল (৪৫) প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সহকর্মী, যিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সোহেলের মরদেহ উদ্ধার করে। তিনি মোহাম্মদপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
বনানী থানার এসআই জুয়েল বিশ্বাস জানিয়েছেন, সোহেল তার সহকর্মীর মোটরসাইকেলে চড়ে মোহাম্মদপুর থেকে বসুন্ধরা আবাসিক এলাকার দিকে যাচ্ছিলেন। বনানীর চেয়ারম্যানবাড়ি ও সৈনিক ক্লাবের মাঝামাঝি স্থানে লাবিব পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এই সংঘর্ষে দুই আরোহীই রাস্তায় ছিটকে পড়ে যান। সোহেল বাসটির সামনে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। দুর্ঘটনায় আহত মোটরসাইকেলচালককে চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে, তবে ঘটনার পরপরই পালিয়ে যান বাসের চালক ও সহকারী। তাদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে। নিহত সোহেলের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন