প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত অর্থনৈতিক ও সামরিক অবরোধ অব্যাহত থাকলে শান্তি প্রতিষ্ঠার কোনো সম্ভাবনা নেই। তেহরানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র যদি নৌ অবরোধ তুলে না নেয়, হামলা বন্ধ না করে, বাজেয়াপ্ত সম্পদ ফিরিয়ে না দেয় এবং নিষেধাজ্ঞা না সরায়, তাহলে শান্তির দিকে অগ্রসর হওয়া একেবারেই অসম্ভব।
বাঘাই দাবি করেন, এসব দাবির মধ্যে নতুন কিছু নেই; মার্কিন প্রশাসন পূর্বে ১৪ দফার ‘ইসলামাবাদ সমঝোতা’র অংশ হিসেবে এই পয়েন্টগুলো মেনে নিয়েছিল। তবে পরবর্তীতে ওয়াশিংটন তাদের প্রতিশ্রুতি থেকে সরে এসে চুক্তি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন তিনি।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী নিয়ে তিনি বলেন, জলপথটির নিরাপত্তা সম্পর্কে ইরানের অবস্থান সবসময় পরিষ্কার। হরমুজ প্রণালী একটি নিরাপদ আন্তর্জাতিক পথ ছিল এবং এখনও রয়েছে, কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং ইসরাইলি বাহিনীর আগ্রাসী কর্মকাণ্ডের কারণে সেখানে অস্থিরতা সৃষ্টি হয়েছে।
বাঘাই আরও সতর্ক করে জানান, বর্তমানে এই অঞ্চলের নিরাপত্তা সুনিশ্চিত রাখতে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব জাহাজ ও নৌযানকে অবশ্যই ইরান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে চলাচল করতে হবে।
সূত্র: আল-জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন