প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
লোকগানের প্রখ্যাত শিল্পী বারী সিদ্দিকীর নবম প্রয়াণ দিবসে ভক্তরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন।
নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের কার্লি গ্রামে অবস্থিত বাউল বাড়িতে গুণীশিল্পীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হিমু পাঠক আড্ডার সদস্যরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বারী সিদ্দিকীর সহধর্মিণী পারভীন আক্তারকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি।
এ সময় প্রয়াত শিল্পীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পাঠ করা হয়। সেইসঙ্গে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন ভক্তরা।
হিমু পাঠক আড্ডার আয়োজনের অংশ হিসেবে স্মরণ অনুষ্ঠানে বারী সিদ্দিকীর গাওয়া গান পরিবেশন করা হয় এবং তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণ করেন প্রতিষ্ঠাতা পরিচালক আলপনা বেগম, সদস্য সচিব সৈয়দা নাজনীন সুলতানা সুইটি, পাঠশালা ব্যান্ডের পরিচালক শিল্পী জাকারিয়া খান রিজন, গার্ডেন ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা আরফান আলম অন্তর, সফটওয়ার ইঞ্জিনিয়ার খন্দকার মোতাহার হোসেন রানা এবং বারী সিদ্দিকীর সহধর্মিণী পারভীন আক্তারসহ শ্যামগঞ্জ থেকে আসা একটি বাউল দলের শিল্পীরা।
বারী সিদ্দিকী ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। তিনি ২০১৭ সালের ২৪ নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। এরপর থেকে হিমু পাঠক আড্ডা প্রতি বছর প্রিয় শিল্পীর নিজ হাতে তৈরি অসমাপ্ত বাউল বাড়িতে গিয়ে জন্মদিন ও মৃত্যুবার্ষিকীতে স্মরণ করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন