প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশিত হয়েছে। এই পুনর্মূল্যায়নের মাধ্যমে ৩৩ হাজার ৩৪৯ জনের ফল পরিবর্তিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির একটি বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের পদ্ধতি ও বিষয়টি জানানো হয়েছে।
ফল পুনর্মূল্যায়নের মাধ্যমে ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী। এছাড়া, ফেল থেকে জিপিএ-৫ অর্জন করেছেন ২০ জন। নতুন জিপিএ-৫ পেয়েছেন ১৮০৬ জন শিক্ষার্থী।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। ঢাকা শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে।
যেভাবে জানা যাবে ফল
শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানানো হচ্ছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, তিনটি পদ্ধতিতে পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। শিক্ষার্থীরা কেন্দ্রীয় ওয়েবসাইট থেকে ফল দেখতে পারবেন। পুনঃনিরীক্ষণের আবেদনের সময় দেয়া মোবাইল ফোন নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন