প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সিঙ্গাপুরে গণপরিবহনে উচ্চশব্দে গান বা অডিও বাজানো, সিটে পা তুলে বসা এবং অন্যান্য অশালীন আচরণের জন্য যাত্রীদের সর্বোচ্চ ৫০০ সিঙ্গাপুর ডলার জরিমানা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ৪৩ হাজার টাকার সমান। বাসে খাবার ও পানীয় গ্রহণ এবং ময়লা ফেলা সংক্রান্ত বিষয়েও জরিমানা প্রযোজ্য হবে।
সোমবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সিঙ্গাপুরের ভূমি পরিবহন কর্তৃপক্ষ (এলটিএ) নতুন এই বিধিমালার ঘোষণা করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাস টার্মিনালে অন্য যাত্রীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, নিরাপত্তা ঝুঁকি তৈরি করা অথবা বাস ও টার্মিনাল নোংরা করার মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ হাজার সিঙ্গাপুর ডলার জরিমানা করা হতে পারে।
এলটিএ জানিয়েছে, নতুন নিয়মের উদ্দেশ্য হলো গণপরিবহনে নিরাপত্তা, পরিচ্ছন্নতা, বিবেচনা এবং আনন্দদায়ক পরিবেশ নিশ্চিত করা।
আগে বাস চালকরা নিয়ম ভঙ্গকারী যাত্রীদের বাস থেকে নেমে যেতে বলার ক্ষমতা রাখতেন। তবে নতুন নিয়ম অনুযায়ী, টিকিট পরিদর্শক এবং অনুমোদিত বাসকর্মীরা সরাসরি জরিমানা ও নোটিশ জারি করতে পারবেন।
বাস চালকদের জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়নি, কারণ তাদের নিরাপত্তার দিকে মনোযোগ দিতে হবে। যদি কোনো যাত্রী অসদাচরণ করে, তাহলে চালক তাকে বাস থেকে নেমে যেতে বলার অধিকার রাখেন। প্রয়োজনে পুলিশের সহায়তাও নেওয়া যাবে।
যাত্রীবান্ধব গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে এলটিএ বলেছে, গণপরিবহন একটি যৌথ সামাজিক স্থান। তাই পরিচ্ছন্ন, মার্জিত এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত পরিবেশ নিশ্চিত করতে প্রত্যেক যাত্রীর দায়িত্ব রয়েছে।
সূত্র: বিবিসি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন