প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর তেজগাঁও থানাধীন কাওরান বাজার এবং কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানা এলাকায় পৃথক দুইটি বিশেষ অভিযানে চার জনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- ১। মো. শামীম (২০), ২। মো. দুখু মিয়া (২৩), ৩। মো. ইব্রাহিম খলিল (২৬) এবং ৪। জাকির হোসেন (২৬)।
সিটিটিসি সূত্র জানায়, মঙ্গলবার (০৭ জুলাই) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের মাধ্যমে রাত আনুমানিক ০৮:৪৫ ঘটিকায় কাওরান বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানের সময় ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে মো. শামীম এবং মো. দুখু মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৩টি চাকু উদ্ধার করা হয়।
অন্যদিকে, সিটি সাইবার ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০৭ জুলাই) বিকাল আনুমানিক ০৫:২০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো. ইব্রাহিম খলিল ও জাকির হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা রমনা মডেল থানার মামলায় তদন্তে প্রাপ্ত আসামি বলে জানা গেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন