প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের শতাধিক বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হাফেজ আ: রাজ্জাক মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আন্ত: শ্রেণি প্রাইম মিনিস্টার গোল্ডকাপ টুনামেন্ট ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান আজ শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি লায়ন আমিরুল ইসলাম সুজন। স্থানীয় এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল অনুষ্ঠানে বলেন, "শিক্ষার্থীরা হলো, জাতির মেরুদন্ড।" তিনি উল্লেখ করেন যে, শিক্ষার্থীরা সঠিক শিক্ষা পেয়ে ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রকৌশলী কিংবা বড় রাজনীতিবিদ হতে পারে। এমপি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হয়ে জাতীয়ভাবে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের আহ্বান জানান।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, এমপির রাজনৈতিক সচিব মো: নুরুল ইসলাম, এমপির এপিএস ওয়াসিমুল হক, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মস্তুফা আমিনুল হক, সাবেক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বাদল, বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল হোসেন, বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জালাল উদ্দিন, বাজিতপুর থানার অফিসার ইনচার্জ এস.এম শহিদুল্লাহ, নিকলী উপজেলার বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী মাসুক মিয়া প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন