প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা মাঝমাঠের তারকা জেইডেন অ্যাডামস মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে কেপটাউনে তিনি মৃত্যুবরণ করেন। তবে, তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকা মাঠে নেমেছিল মেক্সিকোর বিপক্ষে। অ্যাডামস ছিলেন শুরুর একাদশে। ওই ম্যাচটি ২-০ গোলে হেরেছিল তার দল। ম্যাচটিতে অ্যাডামস ৬১ মিনিট মাঠে ছিলেন। চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রথমার্ধে তিনি আবারও একাদশে ছিলেন।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তিনি শেষ ১০ মিনিটের জন্য মাঠে নেমেছিলেন, যা ছিল তার জীবনের শেষ ম্যাচ।
প্রথমবারের মতো নক আউট পর্বে সুযোগ পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে মাঠে নামা হয়নি তার। দক্ষিণ আফ্রিকার জার্সিতে ৯ ম্যাচ খেলে তিনি করেছেন ২ গোল।
অ্যাডামসের অকালপ্রয়াণে শোক প্রকাশ করেছে সাউথ আফ্রিকান ফুটবল প্লেয়ার্স ইউনিয়ন এবং সাউথ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন।
এক শোকবার্তায় তারা জানায়, ‘জেইডেন সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি অত্যন্ত গর্ব, সাহস ও দক্ষতার সঙ্গে দেশের আশা-আকাঙ্চা বহন করেছিলেন। তার এই চলে যাওয়া তার পরিবার, সতীর্থ, ক্লাব, ফুটবল অঙ্গন এবং পুরো দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন