প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হবিগঞ্জের লাখাই উপজেলায় নেশাজাতীয় তরল দ্রব্য পান করার ফলে ৫ জনের মৃত্যু ঘটেছে।
বুধবার (২৯ জুলাই) এবং বৃহস্পতিবার (৩০ জুলাই) তাদের মৃত্যু হয়। এর মধ্যে সুদেব দাস (৬০) নামে একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। সুদেব দাস উপজেলার মোড়াকরি গ্রামের বাসিন্দা।
এছাড়াও মারা যাওয়া অন্যান্যদের মধ্যে রয়েছেন মোড়াকরি গ্রামের সুজিত দাস (৩৫), ভাদিকাড়া গ্রামের নন্দলাল রবিদাস (৫২), তার স্ত্রী সুবি রবিদাস (৪০) এবং হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার রঞ্জিত কুড়ি (৩৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মারা যাওয়া ব্যক্তিরা উপজেলার মোড়াকড়ি বাজারের ‘হ্যানিম্যান হোমিও হল’- থেকে অ্যালকোহলজাতীয় তরল দ্রব্য কিনে নিয়মিত নেশার উদ্দেশ্যে সেবন করতেন। গত মঙ্গলবার রাতে ওই তরল দ্রব্য সেবনের পরে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তারা বুধবার ও বৃহস্পতিবার একে একে মৃত্যুবরণ করেন। এর মধ্যে সুজিতের মৃত্যু হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়ার পথে। আর হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে মারা যায় সুবেদ। রঞ্জিত মারা যান ঢাকায় নেয়ার পথে। এছাড়াও নন্দলাল রবিদাস ও তার স্ত্রী সুবি রবিদাস মারা যান নিজ গ্রামেই।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানিয়েছেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। তারা পুলিশের অবহিত না করেই মরদেহগুলো জ্বালিয়ে দিয়েছে। এর মধ্যে সুদেব দাস নামে একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানালেন, মদের উৎস ও এতে কোনো বিষাক্ত উপাদান ছিল কিনা এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার জানিয়েছেন, ময়নাতদন্তের ফলাফল বেরিয়ে আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। রিপোর্ট পেলে বোঝা যাবে কিভাবে মারা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন