প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে ঘটেছে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে অবস্থিত বাড়িতে এবং বিকেলে মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় হামলা চালানো হয়। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা করে। এরপর সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরে তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয়দের মতে, দেশব্যাপী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং সরকারি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভের একপর্যায়ে এসব হামলা সংঘটিত হয়েছে।
এ ঘটনায় দুই বাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অপরদিকে, শ্রীরামকাঠী ইউনিয়নের স্টিল ব্রিজ নামক স্থানে পিরোজপুর-ঢাকা মহাসড়কে একটি গাছের গুড়িতে আগুন জ্বালানো হয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ বিষয়ে জানান, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং সেখানে ভাঙচুরের কিছু চিহ্ন দেখা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন