প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর আমাদের মাঝে নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর ফলে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সজীবের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার সহকর্মী নির্মাতা ও অভিনয়শিল্পীরা। তারা জানিয়েছেন, মঙ্গলবার বাদ জোহর রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তার জানাজা অনুষ্ঠিত হবে।
নির্মাতা আশিকুর রহমান জানিয়েছেন, মারুফ হোসেন সজীব হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। কিছুদিন আগে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। তবে শেষ পর্যন্ত আকস্মিকভাবে না ফেরার দেশে চলে গেলেন এই তরুণ নির্মাতা।
নাট্যাঙ্গনে সজীব ছিলেন এ সময়ের অন্যতম আলোচিত নির্মাতা। তিনি পরিচালনার পাশাপাশি নিজের নাটকের গল্পও নিজেই লিখতেন। গল্প, নির্মাণ ও নির্মাণশৈলীর মাধ্যমে তিনি অল্প সময়ের মধ্যে দর্শকদের মধ্যে আলাদা পরিচিতি অর্জন করেছিলেন।
কাজের স্বীকৃতিস্বরূপ সজীব বিভিন্ন সময়ে বেশ কিছু সম্মাননাও লাভ করেছেন। তার নির্মিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘সিকিউরিটি গার্ল’, আঁধারি ‘তোমাকে পাওয়ার জন্য’, ‘হাসি’, ‘বিকেল বেলার ছাদ’, ‘দুষ্ট মিষ্টি প্রেম’, ‘আদরের চাঁদ’, ‘জোড়া শালিকের ঘর’, ‘জলকৌড়ি’, ‘দু’জন দুজনার’, ‘বাবলার জাদুর বাক্স’, ‘খুশি’, ‘আজ আকাশে চাঁদ নেই’, ‘কথা বন্ধু’, ‘কাজল চোখের মেয়ে’, ‘আপনারা আমাকে শুনুন’, ‘আজকাল তুমি আমি’, ‘১০০ বিঘা ফুল বাগান’, ‘মুমতা’, ‘মেঘলা’ ও ‘নুসাইবা’।
অল্প বয়সেই নাটক লেখা ও নির্মাণে নিজের অবস্থান তৈরি করেছিলেন মারুফ হোসেন সজীব। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী নির্মাতা, অভিনয়শিল্পী ও নাট্যাঙ্গনের অন্যান্যরা গভীর শোক প্রকাশ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন