প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : রাজধানীর ভাটারা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা পুলিশ ককটেল বিস্ফোরণের আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতা এবং একাধিক মামলায় অভিযুক্ত অপর একজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদ দিপু তালুকদার বন্যা (২১) এবং মুফতি রুহুল আমিন (৬২) অন্তর্ভুক্ত রয়েছেন।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ভাটারা থানা পুলিশের একটি আভিযানিক দল বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালায় এবং ককটেল বিস্ফোরণের আগ মুহূর্তে মোহাম্মদ দিপু তালুকদার বন্যাকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে লাল ও হলুদ রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত দিপু তালুকদার বন্যা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ-সভাপতি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একই দিনে সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মুফতি রুহুল আমিনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন