প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানোর কর্মসূচি সম্পর্কে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে তাদের প্রশিক্ষণের জন্য ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে এই বিষয়গুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান জানান, সারাদেশের সরকারি ৬৫ হাজার বিদ্যালয়ে এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস এবং স্কুল ব্যাগ প্রদান করা হবে। তিনি মন্তব্য করেন, স্বৈরাচার আওয়ামী সরকারের শাসনামলে শিক্ষা ক্ষেত্রে শুধু বিল্ডিং তৈরি করা হয়েছে, কিন্তু মানব সম্পদ উন্নয়নের কোনও উদ্যোগ নেয়া হয়নি।
কৃষির অগ্রগতি সম্পর্কিত আলোচনা করেন তিনি, যেখানে কৃষিভিত্তিক বন্ধ কলকারখানা পুনরায় চালু করার পরিকল্পনা ঘোষণা করেন। সরকারের নানান উদ্যোগের মাধ্যমে সনাতনী পদ্ধতি পরিবর্তন করে কৃষিতে আধুনিক প্রযুক্তি সংযোজনের কাজ চলছে। সেই সঙ্গে চীনে সরকার কাঁঠাল রপ্তানি করার প্রস্তুতির কথাও জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী দাবি করেন, বিগত আওয়ামী সরকারের আমলে শেয়ার বাজারে কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের দিকে নেওয়ার পরিকল্পনা করছে সরকার। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে পুঁজিবাজার ভালো অবস্থায় ফিরছে বলেও তিনি উল্লেখ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন