প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কৃষিজমি ও পুকুর ভরাটের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় ১২০০ মিটার পাইপ বিনষ্ট করেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরসাইল মৌজার তালতলা বাজার সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেনের নেতৃত্বে।
অভিযানের সময় পাওয়া যায় যে, অবৈধভাবে কৃষিজমি ও জলাশয় ভরাটের জন্য পাইপ বসিয়ে মাটি ফেলা হচ্ছিল। এ সময় ভরাট কাজে ব্যবহৃত আনুমানিক ১২০০ মিটার পাইপ ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট চলাকালে স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। তাদেরকে বলেন যে, বিনা অনুমতিতে কৃষিজমি ও জলাশয় ভরাট না করার জন্য সতর্ক করা হয়। এ ছাড়া, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন