প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নির্বাচন কমিশন আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে, সব দিক পরীক্ষা করে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে আসন্ন স্থানীয় নির্বাচন ও উপনির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার এই তথ্য জানিয়েছেন।
ইসি আনোয়ারুল বলেন, পাবলিক পরীক্ষা বাদ দিয়ে পরবর্তী সময়ে নির্বাচন আয়োজনের বিষয়টি নিয়ে কমিশন চিন্তা করছে। নভেম্বর-ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা থাকায় নির্বাচন আয়োজন সম্ভব হচ্ছে না। তিনি আশা প্রকাশ করেন, জানুয়ারিতে নির্বাচন শুরু হবে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, কমিশন সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিল। পরে দেখা যায়, সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। বন্যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষাসহ অন্যান্য বিষয়গুলোর পিছিয়ে যাওয়ার পরিস্থিতি রয়েছে। তাই রমজান, ঈদ, পূজা, এসএসসি-এইচএসসি পরীক্ষাসহ সব দিক বিবেচনা করে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে কমিশন।
অপর এক প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, সরকারের কোনো চাপের কারণে নির্বাচন কমিশন তারিখ পেছায়নি। বরং, বাস্তবতা, আইন ও সংবিধান সবকিছু বিবেচনা করেই কমিশন তারিখ ঘোষণা করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন