প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গত মাসে ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর নিহতের সংখ্যা ৫ হাজারের বেশি হয়ে গেছে। দেশটির কর্মকর্তাদের সূত্র মারফত এ বিষয়টি জানা গেছে।
ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত স্থানগুলোর পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৩৪৬ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা নেওয়া হয়েছে।
এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, গত ২৪ জুন মাত্র এক মিনিটের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্যে আঘাত হানে। এর ফলে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
দেশটির জাতীয় পরিষদের প্রধান হোর্হে রদ্রিগেস টেলিগ্রামে জানিয়েছেন, ভূমিকম্পের কারণে ৫ হাজার ৬৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই উপকূলীয় অঞ্চলের বাসিন্দা।
তিনি আরও জানিয়েছেন, ভূমিকম্পে ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন, এবং আহতদের অধিকাংশই ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেসও উল্লেখ করেছেন, ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্গঠন করার জন্য আইএমএফ থেকে ৩৪৬ মিলিয়ন মার্কিন ডলার তোলা হয়েছে।
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টের মাধ্যমে অর্থ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, জরুরি মানবিক প্রয়োজনে ভেনেজুয়েলাকে আইএমএফের অর্থ ব্যবহারের সুযোগ দিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ করেছে সংস্থাটি। তিনি আরও জানিয়েছেন, এই অর্থ দেশটির ‘রিজার্ভ ট্রাঞ্চ’ থেকে নেওয়া হয়েছে।
ভূমিকম্পের ফলে গৃহহীন হয়ে পড়া প্রায় ২০ হাজার মানুষ এখনো অস্থায়ী ও জনাকীর্ণ আশ্রয়শিবিরে বসবাস করছেন। এসব আশ্রয়শিবিরের অনেকগুলিতে নিরাপদ পানির সরবরাহ এবং যথাযথ স্যানিটেশন ব্যবস্থা নেই।
বর্তমানে আইএমএফে ভেনেজুয়েলার ৩ দশমিক ৫৬৮ বিলিয়ন ‘স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর)’ রয়েছে, যা প্রায় ৫.১ বিলিয়ন মার্কিন ডলারের সমান। তবে, নিকোলাস মাদুরোকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি না দেওয়ার কারণে এর আগে এই অর্থ ব্যবহারে বাধা ছিল।
যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে চলতি বছরের জানুয়ারিতে মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর গত এপ্রিলে আইএমএফ ও বিশ্বব্যাংক ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনরায় চালুর ঘোষণা দেয়। এর আগে ২০১৯ সাল থেকে সংস্থা দুটির সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক স্থগিত ছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন