প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন শুটিংয়ের সময় পিছলে পড়ে হাঁটুতে আঘাত পেয়েছেন। এই কারণে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর বুধবারের (৩০ সেপ্টেম্বর) পর্বে তাকে চিরাচরিতভাবে দাঁড়িয়ে নয়, চেয়ারে বসে অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা যায়।
প্রতিটি পর্বে সাধারণত মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে উদ্বোধনী বক্তব্য দেন অমিতাভ। কিন্তু এদিন দর্শকদের জন্য একটি ব্যতিক্রমী দৃশ্য উপস্থাপন করা হয়, যা কৌতূহল সৃষ্টি করে। পরে অমিতাভ নিজেই জানান, আগের দিনের শুটিংয়ে পিছলে পড়ে তার হাঁটুতে চোট লাগে। ফলে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে কিছুটা সমস্যা হচ্ছিল।
৮৩ বছর বয়সী এই অভিনেতা দর্শকদের আশ্বস্ত করে বলেন, আঘাত গুরুতর নয়। তিনি খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।
এর আগে, নিজের একটি ব্লগ পোস্টে ‘wishes to retire’ কথাটি লেখার কারণে অমিতাভের অভিনয় থেকে অবসরের জল্পনা ছড়িয়ে পড়ে। পরে তিনি বিষয়টি পরিষ্কার করে জানান, তিনি কাজ থেকে অবসর নেওয়ার কথা বলেননি; ঘুমাতে যাওয়ার প্রসঙ্গেই ওই কথাটি লিখেছিলেন।
অমিতাভ বচ্চনকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন