প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার সময় সব ধর্মের মানুষ একত্রে মিলিত হয়ে দেশকে স্বাধীন করেছেন। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষ এ দেশের নাগরিক। এই দেশ সবার। প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে এবং নিরাপদে পালন করার অধিকার রয়েছে। "আপনাদের ধর্মীয় উৎসবের প্রতি আমাদের সম্মান ও শ্রদ্ধা রয়েছে। আমরা সবাই মিলেমিশে সম্প্রীতি ও শান্তির মধ্যে বসবাস করতে চাই।"
মঙ্গলবার (২০ অক্টোবর) দুর্গাপূজার মহানবমী উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী, তুমলিয়া ও কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এমপি বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বর্তমানে বিশ্বজুড়ে সংঘাত, হানাহানি ও হিংসা-বিদ্বেষ বিরাজমান। এমন পরিস্থিতিতেও বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গাপূজা উদযাপন করতে পারছেন। "এটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত।" আগামী দিনে যেকোনো বিপদ-আপদে এলাকার সনাতন ধর্মাবলম্বীরা তাঁকে পাশে পাবেন বলেও আশ্বাস দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূইয়া, তাঁর সহধর্মিণী মিজ মিনারা নাজমীন (যুগ্ম সচিব), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল রানা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রকিবুল হাসান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুক্তাজুল ইসলাম, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার মিত্র ভজন ও সাধারণ সম্পাদক জীবন ধর।
এছাড়া নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম সরকার ও সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, কালীগঞ্জ কালীবাড়ি পূজামণ্ডপের সভাপতি নিরঞ্জন চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র দাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সনাতন ধর্মাবলম্বীরা এ সময় উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন