প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের এক নারীর কাছে রাস্তায় বের হলেই গাড়ির নম্বর প্লেটে কিছু নির্দিষ্ট সংখ্যা বারবার দেখা যাচ্ছিল। যদিও বিষয়টি অস্বাভাবিক মনে হচ্ছিল, তিনি তা এড়িয়ে যাননি; বরং মহাজাগতিক কোনো ‘বার্তা’ মনে করে সংখ্যাগুলো ডায়েরিতে লিখে রাখেন। শেষ পর্যন্ত সেই রহস্যময় সংখ্যাগুলোর ওপর ভরসা করে লটারির টিকিট কিনে তিনি এক লাখ মার্কিন ডলার জয় করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকার সমান।
এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের নরফোক শহরে। সম্প্রতি বিজয়ী নারী ভার্জিনিয়া লটারি কর্তৃপক্ষের কাছে তার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।
তিনি জানিয়েছেন, কিছুদিন ধরে তিনি যেখানেই যাচ্ছিলেন, সেখানেই কোনো না কোনো গাড়ির নম্বর প্লেটে ‘০-৮-১-১-৬’ সংখ্যাটি তার নজরে আসছিল। ক্রমাগত একই সংখ্যা চোখের সামনে ভেসে ওঠায়, তিনি এটিকে নিজের ভাগ্য পরীক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেন।
এরপর গত ১২ আগস্ট আয়োজিত ‘পিক ফাইভ’ লটারির ড্রয়ের জন্য ওই সংখ্যাগুলো ব্যবহার করে অনলাইনে দুটি টিকিট কেনেন। ড্রয়ের পর দেখা যায়, তার বেছে নেওয়া সংখ্যাগুলোর সঙ্গে বিজয়ী নম্বর হুবহু মিলে গেছে। প্রতিটি টিকিটে ৫০ হাজার ডলার করে, দুটি টিকিটে মোট ১ লাখ ডলারের বড় পুরস্কার পেয়ে যান তিনি।
লটারি জয়ের পর বিজয়ী নারী এক আবেগঘন প্রতিক্রিয়ায় বলেন, ‘লটারির ফলাফলে একের পর এক এতগুলো শূন্য দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। ডলারের অঙ্কটা নিশ্চিত হওয়ার পরপরই আমি আনন্দে চিৎকার করে উঠি।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন