প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছানোর সুযোগ হারাল তাওহীদ হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে আটকে রাখতে পারলে ফাইনালে খেলার সম্ভাবনা ছিল বাংলাদেশের। কিন্তু সেই লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি।
বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে যায় ২৭.১ ওভারে, যখন আফগানিস্তানের ব্যাটাররা ১২১ রান পূর্ণ করে। আগামী ২৩ অক্টোবর ফাইনালে আফগানিস্তান মুখোমুখি হবে জিম্বাবুয়ের।
শারজায় অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ আগে ব্যাটিং করে মাত্র ১৬০ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান সংগ্রহ করেন পারভেজ হোসেন ইমন। আফগানিস্তানের রশিদ খান চারটি উইকেট দখল করেন।
ফাইনালে যাওয়ার জন্য আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে আটকে রাখার লক্ষ্য নিয়ে বোলিং শুরু করে বাংলাদেশ। শুরুতে তাসকিন আহমেদ রহমানউল্লাহ গুরবাজকে বোল্ড করে আশা জাগান। তবে আফগানিস্তানের ব্যাটাররা দায়িত্বশীল ব্যাটিং করে সেই সুযোগ আর দেননি। শেষ পর্যন্ত ২৭.১ ওভারে আফগানিস্তানের রান ১২১ ছুঁতেই বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন