প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে সম্প্রতি একটি অদ্ভুত রাবণের পোস্টার দেখা গেছে। পোস্টারে রাবণের দশটি মাথায় ড. ইউনূস, মার্কিন বিলিয়নেয়ার ইলন মাস্কসহ বিশ্বের বিভিন্ন খ্যাতনামা ও ভারতে পরিচিত রাজনীতিবিদদের মুখচ্ছবি স্থান পেয়েছে। পোস্টারটির নামকরণ করা হয়েছে ‘সনাতন ভারতের বিরোধী রাবণ’ বলে।
এই পোস্টারটি প্রচার করেছে সনাতন রক্ষা সংগঠন। সংগঠনটি রাবণের দশ মাথায় জনপ্রিয় ব্যক্তিদের ছবিগুলো প্রতীকীভাবে ব্যবহার করেছে।
পোস্টারে ভারতের সাবেক এমএলএ আতিক আহমেদ ও মুক্তার আনসারির ছবি, আজম খান, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের ছবি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মার্কিন বিলিয়নেয়ার ইলন মাস্ক, বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ভারতীয় আইনজীবী প্রশান্ত ভূষণ, জর্জ সরোস এবং ইলহান ওমরের ছবিও রয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) উত্তরপ্রদেশে দশেরা বা ‘রাবণ দহন’ উৎসব উদযাপিত হবে। এই উৎসবের প্রেক্ষাপটে প্রচারিত পোস্টারটি এবারের উৎসবে একটি ভিন্ন রাজনৈতিক মাত্রা যোগ করেছে।
ভারতের একটি গণমাধ্যমের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সমাজবাদী পার্টির কর্মীরা লক্ষ্ণৌয়ের একটি স্থানে পোস্টারটি অপসারণ করছেন।
সমাজবাদী পার্টির একজন সংসদ সদস্য অখিলেশ যাদবের ছবির ব্যবহার প্রসঙ্গে মন্তব্য করেছেন, "সামনের বছর আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে অখিলেশ যাদবের ক্রমবর্ধমান জনপ্রিয়তা নিয়ে বিজেপি চিন্তিত।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন