প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টাঙ্গাইলের সখীপুরে প্রতিমা বিসর্জন দেওয়ার পর ফেরার সময় বংশাই নদীতে পড়ে বিজয় চন্দ্র কোচ (২০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টা পর্যন্ত ২৩ ঘণ্টা পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি।
নিখোঁজ বিজয় চন্দ্র কোচ সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ধোপারচালা গ্রামের ফনিন্দ্র চন্দ্র কোচের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে পার্শ্ববর্তী কালিহাতী উপজেলার রতনগঞ্জ এলাকায় বংশাই নদীতে প্রতিমা বিসর্জন দেওয়ার পর বিজয় চন্দ্রসহ প্রায় ৪০ জনের একটি দল ইঞ্জিনচালিত নৌকায় বাড়ি ফিরছিলেন। নৌকাটি বংশাই নদীর দুলশিমুল এলাকায় পৌঁছালে বিজয় চন্দ্র হঠাৎ নদীতে পড়ে যান। এ সময় তিনি সাঁতরে তীরে ওঠার চেষ্টা করেন, কিন্তু নদীর পাড়ের ঝোপঝাড়ের কাছে গিয়ে হঠাৎ পানিতে ডুবে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
আরো পড়ুন
সিঁদুর খেলার আনন্দের মাঝে নববধূ তন্নির প্রাণহানির ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, নৌকার ছাদে উচ্চ স্বরে গান বাজিয়ে মদ্যপ অবস্থায় নাচানাচি করছিলেন তারা।
স্থানীয় বাসিন্দা জুবায়ের শিকদার জানিয়েছেন, ফায়ার সার্ভিস, থানা-পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা বুধবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে টাঙ্গাইল থেকে আসা একজন ডুবুরি দিয়ে উদ্ধার অভিযান চলছে। ডুবুরির সংখ্যা বাড়ানো হলে নিখোঁজ যুবককে খুঁজে পেতে সুবিধা হবে বলে তিনি মনে করেন।
সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার সবুজ হোসেন বলেন, "আমাদের এখানে ডুবুরি ইউনিট নেই। এ কারণে টাঙ্গাইল থেকে ডুবুরি এসে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। সখীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন