প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় আদালত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে।
“বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রায়টি টেলিভিশনে দেখেছেন। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। আশা করছেন যে আদালতের রায় বাস্তবায়িত হবে। বিগত ১৭ বছর ধরে সরকার যে গুম এবং খুনের শিকার পরিবারগুলোর আত্মা শান্তি পাবে।”
সোমবার দেশের একটি গণমাধ্যমে বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা এই তথ্য জানিয়েছেন।
তিনি আরও বলেন, “ম্যাডাম (খালেদা জিয়া) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় টেলিভিশনে দেখেছেন এবং তিনি স্বস্তি প্রকাশ করেছেন। জুলাই বিপ্লবে শহীদদের মামলায় শহীদরা ন্যায়বিচার পেয়েছেন। আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। তার সঙ্গে এতদিন যে অন্যায় করা হয়েছে তার বিচার তিনি মহান আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন।”
বিষয়টি নিয়ে বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী এবিএম আব্দুস সাত্তার মন্তব্য করেন, “আমি এখনও ম্যাডামের বাসায় যাইনি। তবে টেলিভিশনে যেহেতু লাইভ সম্প্রচার হয়েছে, নিশ্চয়ই চেয়ারপারসন তা দেখেছেন।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন