প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার হওয়া পুলিশ সুপার মো. জাহাংগীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহ করেছেন।
চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন।
রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী কর্তৃক স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বরখাস্তের আদেশ জারি করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপনটি প্রকাশ করে .
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পুলিশ সুপার মো. জাহাংগীর আলমের বিরুদ্ধে নিষিদ্ধ রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
এই ঘটনায় চট্টগ্রামের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে।
এতে আরও জানানো হয়েছে, গত ১৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করা হয়।
সরকারি চাকরি আইন অনুযায়ী, ১৪ নভেম্বর থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের সময় তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন